বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৫টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ১২০ কোটি টাকার তিনটি ও পাঁচদিন মেয়াদী ৪৪৫ কোটি টাকার নয়টি এবং সাত দিন মেয়াদী ২৩৫ কোটি টাকার তিনটি দরপত্রসহ মোট ৮০০ কোটি টাকার ১৫টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ এবং পাঁচ ও সাতদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
