২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলুকে হোচিমিনের ভূমিকায় দেখতে চায় বিজিএমইএ!

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলুকে বিশ্বের ঐতিহাসিক নেতা হোচিমিনের ভূমিকায় অবতীর্ণ হতে অনুরোধ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে ‘রুগ্ন গার্মেন্টস কারখানা চালুকরণ সংক্রান্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর’ সংক্রান্ত সভায় এ অনুরোধ জানান বিজিএমইএ’র অন্যতম বর্তমান পরিচালক এসএম ফজলুল হক।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বাণিজ্য উপদেষ্টাকে ১ হাজার ৯ শ’ রুগ্ন গার্মেন্টস কারখানার ১ হাজার চারশ’ কোটি টাকার ঋণের সুদ মওকুফের অনুরোধ জানানোর পর এসএম ফজলুল হক বলেন, ‘হোচিমিনের শারীরিক গঠন ছিলো ছোটখাট এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টার শারীরিক গঠনও ছোটখাট। হোচিমিনের সাথে আমাদের বাণিজ্য উপদেষ্টার অনেক মিল। ঋণ মওকুফের জন্য আমরা বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলুকে হোচিমিনের ভূমিকায় দেখতে চাই।”

ফজলুল হকের প্রশংসাসূচক বক্তব্য শোনে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল পড়ে যায়।

পরে সভায় বক্তৃব্য রাখতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রখ্যাত নেতা হোচিমিনের সাথে তার তুলনা করায় তিনি খুবই লজ্জিত ও বিব্রত।