২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুপন ওয়েল কোম্পানির চার কর্মকতার বিরুদ্ধে জরিমানা করেছে এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি) মঙ্গলবার রুপন ওয়েল অ্যান্ড ফিডস লি. কোম্পানির চেয়ারম্যানসহ চার কর্মকতার বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এসইসি কোম্পানির চেয়ারম্যানসহ চার কর্মকতার প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমান ধার্য করেছে যা ১৫ দিনের মধ্যে শোধ করতে হবে।

এসইসি এক বিবৃতিতে জানায়, কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়ায় এবং অর্ধ বাষিকী অডিট প্রতিবেদন না জমা দেওয়ায় এই জরিমান করা হয়।

এসইসি আরো জানায়, আগামী ১৫ দিনের মধ্যে জরিমানা জমা না দিলে পরবর্তী প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।