১৭ আগস্টের বোমা হামলার পর রপ্তানিমুখী বস্ত্রখাত বিশ্ব পর্যায়ে ‘বাংলাদেশ বিরোধী’ প্রচারের আশঙ্কা করছেন
রপ্তানি বাণিজ্যের তিনটি প্রধান প্রতিষ্ঠান দেশে উপর্যুপরি বোমা হামলায় ইসলামী জঙ্গীবাদের উত্থান সম্পর্কে বিশ্বব্যাপী অপপ্রচার সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন এতে জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে।
সোমবার বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ শেরাটন হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
১৭ আগস্টের বোমা হামলা দেশের রপ্তানি বানিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা সতর্ক করে দেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস এসোসিয়েশনের(বিকেএমইএ) এর সভাপতি ফজলুল হক সংবাদ সম্মেলনে বলেন, যদি এখনই এই ব্যবস্থার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে শিগগিরই বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিগণিত হবে।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক এবং বিটিএমএ সভাপতি এমএ আউয়ালও এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছোড়ির পর এই তিনটি প্রতিষ্ঠানের এটি প্রথম যৌথ সংবাদ সম্মেলন।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, দাতারা এই বোমা হামলার ফলে শঙ্কিত হয়ে যাচ্ছে। এবং কিছু সংখ্যক দাতারা তাদের বাংলাদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আনিসুল হক সরকার ও বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে একে অপরের ওপর দোষ চাপানোর মনোভাব বাতিল করে বোমা হামলাকারীদের সনাক্ত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি সরকার এবং বিরোধী দলের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা চালাবেন বলে জানান।
এছাড়া দাতাদের অর্ডার বাতিল করার প্রসঙ্গে তিনি বলেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। যদি কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরী না হয় তাহলে তারা বাংলাদেশ ত্যাগ করবে।
