২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার পর আসবাবপত্র মেলায় দর্শনার্থী কমেছে

দেশজুড়ে বুধবারের বোমা হামলার কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসবাবপত্র মেলায় দর্শক সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

কমিউনিকেয়ার ডট ইভেন্টস নামে একটি কোম্পানির পরিচালক ইকবাল খান বলেন, প্রতিদিন ২০ হাজার দর্শনার্থী মেলায় আসবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু বোমা হামলার পর লোক সমাগম হচ্ছে গড়ে প্রায় সাত হাজারের মতো।

আয়োজকরা আশা করেছিলেন, মেলা চলাকালে তারা ১৫ কোটি টাকার জিনিসপত্র বিক্রি করতে পারবেন বা অর্ডার পাবেন। কিন্ত এখন তাদের এ টার্গেট পূরণ নাও হতে পারে।

বাংলাদেশ আসবাবপত্র শিল্প মালিক সমিতির (বিএফআইওএ) চেয়ারম্যান কেএম আকতারুজ্জামান বলেন, বোমা হামলার পর দর্শক সংখ্যা কমে যাওয়ায় আমরা যে পরিমান বিক্রির টার্গেট নিয়েছিলাম, তার মাত্র এক তৃতীয়াংশ বিক্রি হবে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা পাঁচদিন ধরে চলার কথা থাকলেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিরোধী জোট শনিবার হরতাল ডাকায় মেলার সময়সীমা একদিন বাড়িয়ে দেয়া হয়েছে।

মেলায় কাঠ, বেত, স্টিল ও প্লাস্টিকের তৈরি আসবাবপত্র এবং কাঠের পাটাতন, হাসপাতালের জিনিসপত্র ও শিশুদের আসবাবপত্রও পদর্শিত হচ্ছে। ১২৭টি স্টলের মাধ্যমে ৫৭টি কোম্পানি তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করছে।