শাইনপুকুর সিরামিকসের রপ্তানি ২১ শতাংশ বৃদ্ধি
২০০৪ - ০৫ অর্থ বছরে শাইনপুকুর সিরামিকস রপ্তানিক্ষেত্রে গত বছরের তুলনায় ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
দেশের সর্বোচ্চ সিরামিক টেবিলওয়্যার রপ্তানিকারক কোম্পানিটি গত অর্থ বছরে ১৭ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। ২০০৩ - ০৪ অর্থবছরে এই আয় ছিল ১৪.০৭ মিলিয়ন ডলার।
কোম্পানির মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম জানান, শাইনপুকুর সিরামিকসের রপ্তানি আয় বাংলাদেশের মোট টেবিলওয়্যার সিরামিকস রপ্তানির ৬২ দশমিক ৫২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে তিনি বলেন ২০০৪ - ০৫ অর্থবছরে টেবিলওয়্যার সিরামিকস খাত থেকে মোট আয় হয় ২৮ দশমিক ১২ মিলিয়ন ডলার।
দেশের সর্ববৃহৎ সিরামিকসের টেবিলওয়্যার রপ্তানিকারক এবং বেক্সিমকো গ্র“পের একটি কোম্পানি শাইনপুকুর সিরামিকস ঢাকা হতে ৩৫ কি.মি. দূরে অবস্থিত এর দুটি অত্যাধুনিক ইউনিটে পোরসেলেইন ও বোন চায়নার টেবিলওয়্যার উৎপাদন করছে।
কোম্পানির পোরসেলেইন ইউনিটটি প্রতিদিন ৩০,০০০ পিস উৎপাদনে সক্ষম এবং বোন চায়না ইউনিট এর উৎপাদনমতা প্রতিদিন ১০,০০০ পিস।
১৯৯৯ সালে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পর থেকে শাইনপুকুর সিরামিকস এ পর্যন্ত এর পণ্যসামগ্রী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্ক, জার্মানি, তুরস্ক, ভারত প্রভৃতি দেশে রপ্তানি করছে।
