টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বাই-ব্যাক পদ্ধতিতে আমদানি করবে
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ--টিসিবি’র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাই--ব্যাক পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পণ্যগুলোর মধ্যে আছে- সবরকম ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, ভোজ্য তেল, চিনি।
বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে রোববার সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য পরিস্থিতি, চাহিদা ও সরবরাহ সম্পর্কিত এক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. বরকত উল্লা বুলু, বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, টিসিবির চেয়ারম্যান সাফিজ উদ্দিন আহমেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
