২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল চার্জ মিনিটে ২ টাকা করার দাবি জানিয়েছে মোবাইল সেট ব্যবসায়ীরা

দেশের মোবাইল ফোন সেট ও সিম ব্যবসায়ী প্রধানরা শুক্রবার তাদের পণ্য বিক্রি বাড়াতে ও সুষ্ঠ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির স্বার্থে মিনিট প্রতি কল চার্জ ২ টাকা করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 04:17 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

শতশত ব্যবসায়ী, জনসাধারণ ও বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী সমিতি (বিএমবিএ) ৮ দফা দাবি জানিয়ে জাতীয় ঈদগাহ্ মাঠের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে।

সভায় অন্যানের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রাক্তন চেয়ারম্যান সাইদ মাহাবুব মোরশেদ এবং বিএমবিএ আহবায়ক নিজামুদ্দিন জিতু।

বিএমবিএ’র আট দফা দাবির মধ্যে রয়েছে মোবাইল সেট ব্যবসায়ীদের নিরাপত্তা, মোবাইল সেট চোরাচালান বন্ধ করা, মোবাইলের বর্তমান দাম কমানো। এছাড়াও তারা গ্রামীনফোন ও সিটিসেলের মতো বাংলালিঙ্ক, একটেল কোম্পানিকে সরাসরি এজেন্ট নিয়োগের সুযোগ দানের দাবি উত্থাপন করেন।