২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ফাইন্যান্সের রাইট শেয়ার ইস্যু করার অনুমতি দেয়নি এসইসি

রাইট ইস্যু আইন-১৯৯৮ না মানায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) উত্তরা ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লি.’র রাইট শেয়ার ইস্যু প্রস্তাব অনুমোদন করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সরকারি কর্মকর্তারা একথা জানান।

উত্তরা ফাইন্যান্সের কাছে পাঠানো এক বার্তায় এসইসি জানায়, প্রসপেক্টাসের ঘোষণা অনুযায়ী কোম্পানীর মোট মুনাফা ও লভ্যাংশ ১০ শতাংশ কম হওয়ার কারণসহ আরও চারটি কারণ উল্লেখ করে এসইসি এ অনুমোদন দেয়নি।

এছাড়াও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ প্রসপেক্টাসে উল্লেখিত সম্পদের তুলনায় কম হওয়াকেও রাইট শেয়ার ইস্যু করার অনুমোদন না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে এসইসি।

চিঠির কপি বাংলাদেশ ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে।