এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী ৪৪ জন
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২৪টি পরিচালক পদের বিপরীতে ৪৪ জন ব্যবসায়িক নেতৃবৃন্দ তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার ছিল এফবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।
১২টি পরিচালক পদের জন্য চেম্বার গ্র“পের প্রার্থীর সংখ্যা ২৯ জন। অন্যদিকে একই পদের জন্য অ্যাসোসিয়েশন গ্র“প থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ জন।
অন্য ১৪ জন পরিচালকের সাত জন চেম্বার গ্র“প ও সাত জন অ্যাসোসিয়েশন গ্র“প থেকে সরকার কর্তৃক মনোনীত হয়েছেন।
২১ আগস্টের নির্বাচনের পর ৩৬ জন পরিচালক চেম্বার গ্র“প থেকে তাদের একজনকে সভাপতি নির্বাচিত করবেন।
চেম্বার গ্র“পের প্রার্থীরা হলেন, আমিনুল ইসলাম (নাটোর), ওয়াহিদুল আলম (চাপাইনবাবগঞ্জ), শামসুল হক (নওগাঁ), মমতাজউদ্দিন (বগুড়া), আনিসুর রহমান (সিরাজগঞ্জ), গোলাম মোর্তজা (দিনাজপুর), শামসুদ্দিন (ময়মনসিংহ), শহিদুল ইসলাম (কিশোরগঞ্জ, মীর নাসির (ফরিদপুর), মজিবুর রহমান (রাজবাড়ী), মজিবুর রহমান (কুষ্টিয়া), শামসুল আলম (যশোর), দেওয়ান সুলতান (লক্ষ্মীপুর), কামালউদ্দিন আহমেদ (কক্সবাজার), আফজাল খান (কুমিল্লা), নুরুল আলম (ফেনী), গাজী গোলাম দস্তগীর (গাজীপুর), রজ্জব শরীফ (বিসিআই), কোহিনুর ইসলাম (মুন্সিগঞ্জ), ফরিদ আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া) ও জাহাঙ্গীর আখন্দ সেলিম (চাঁদপুর)।
এক চেম্বার নেতা বলেন, চেম্বর গ্র“প থেকে দু’টি প্যানেল হতে পারে। ১২ পরিচালক পদের জন্য বর্তমান পরিচালক মোহাম্মদ আলীর নেতৃত্বে অ্যাসোসিয়েশন গ্র“পের একটি প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, মোহাম্মদ আলী, রউফ চৌধুরী, খোরশেদ আলী মোল্লা, হারুন-অর রশিদ, দেলোয়ার হোসেন, হেলালউদ্দিন, গিয়াসউদ্দিন খোকন, আবদুর রাজ্জাক, আখতারুজ্জামান, আবু মোতালিব ও মোরশেদ মুরাদ ইব্রাহিম।
শীর্ষ স্থানীয় চেম্বার ও অ্যাসোসিয়েশনের মনোনীত প্রার্থীরা হলেন, আফতাব-উল ইসলাম, (ঢাকা চেম্বার), রফিকুল ইসলাম (মেট্রোপলিটন চেম্বার), এবায়েদুল হত চান (বরিশাল চেম্বার), আমিরুল ইসলাম (চট্টগ্রাম চেম্বার), নজরুল ইসলাম (খুলনা চেম্বার), লুৎফর রহমান (রাজশাহী চেম্বার), আবদুর রাজ্জাক (সিলেট চেম্বার), আনোয়ারুল আলম পারভেজ (বিজিএমইএ), এমএ আউয়াল (বিটিএমএ), সাইফুজ্জামান (ঔষধ শিল্প সমিতি) ও এইচবিএম ইকবাল (ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
২১ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
