পাকিস্তানের সাথে স্থগিত ৮ম জেইসি বৈঠক আগস্টে
পাকিস্তানের সাথে স্থগিত অষ্টম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক আগামী মাসে আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সূত্র জানান, আমরা আগামী দু’দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বৈঠক করার অনুমতি চাইব।
ওই কর্মকর্তা বুধবার বিডিনিউজকে বলেন, জেইসি’র নেতা হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় যদি বৈঠকের তারিখের ব্যাপারে সাড়া দেয়, তবে আগস্টের দিকে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৪ থেকে ৫ জুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্বিতীয়বারের মতো তা স্থগিত হওয়ার পর পাকিস্তান বাংলাদেশকে আগস্টে বৈঠক আয়োজনের অনুরোধ জানায়। তাদের অনুরোধে সাড়া দিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ১০ থেকে ১২ আগস্ট বৈঠক আয়োজনের সুপারিশ করে।
এর আগে পাকিস্তান এ বছর ফেব্র“য়ারিতে অষ্টম জেইসি বৈঠক স্থগিত করে।
