২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন বিনিয়োগে তাইওয়ানের ব্যবসায়ীদের আগ্রহ

তাইওয়ানের ব্যবসায়ীরা ক্ষুদ্র বৈদ্যুতিক সরজ্ঞাম উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির ১৯ সদস্যের বানিজ্য প্রতিনিধি দল চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার মত বিনিময়কালে এ আগ্রহ প্রকাশ করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তাইওয়ানের বাণিজ্য প্রতিনিধি দলের নেতা চিন লীন ইয়াং বলেন, বিভিন্ন পর্যায়ের ইলেকট্রিক পন্য, রাবার ও প্লাস্টিক শিল্প, সু মেশিনারিজ, টায়ার ও ইস্পাত শিল্পে তাইওয়ানের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

বাংলাদেশ ক্ষুদ্র আকারের বৈদ্যুতিক সরঞ্জামের যে চাহিদা আছে তাইওয়ানের ব্যবসায়ীরা তা কাজে লাগাবে এবং এক্ষেত্রে বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে তাইওয়ানের প্রতিনিধিরা বাংলাদেশ এেেসছ বলে তিনি উল্লেখ করেন।

সিসিসিআই সহসভাপতি এমএ লতিফ এ সময় বলেন, বাংলাদেশের সস্তা শ্রম, আবহাওয়া ও সরকারি নীতিমালা বিনিয়োগের জন্য খুবই আদর্শ। তিনি বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে তাইওয়ানের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।