২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আকষ্মিক দরপতন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার আকষ্মিক দরপতন ঘটেছে। ত্বত্তাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে বিরোধীদলের আন্দোলনের ফলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই দর পতনের ঘটনা ঘটেছে বলে কয়েকজন স্টক ডিলার দাবি করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নতুন কোম্পানিগুলোর প্রাথমিক শেয়ার কেনার জন্য অনেক বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে তাদের সেকেন্ডারি শেয়ার তুলে নিচ্ছে বলে এই দরপতন ঘটেছে বলে উল্লেখ করেন তারা।

রোববার ঢাকা স্টক এক্সচেইঞ্জে (ডিএসই) মূল্যসূচক ৩৯ দশশিক ৩৩ পয়েন্ট অথবা শতকরা তিন দশমিক ১৪ ভাগ কমে গিয়ে ১২১১দশমিক ৯১ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক  শতকরা দুই দশমিক ৬৩ ভাগ কমে ৩১১০দশমিক ৩০ পয়েন্টে দাঁড়ায়।

রোববার ডিএসই’র ১২টি কোম্পানির দাম বাড়ে অপরদিকে ১৩৪টি’র দাম কমে এবং ১৭টি’র দাম অপরিবর্তি থাকে। সিএসই’র মাত্র পাঁচটি কোম্পানির দাম বাড়ে, ৫১টি’র দাম কমে এবং একটি’র দাম অপরিবর্তি থাকে।

কয়েকজন ডিলার জানান শুক্র ও শনিআর পূঁজিবাজার বন্ধ থাকায় শেয়ারের মূল্য পতন  ঘটেছে । তারা আশা করছে আগামি কয়েকদিনের মধ্যে পুঁজি বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

ডিএসই’র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জানান, ত্বত্তাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী ১৪  দলের আন্দোলনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই দর পতনের ঘটনা ঘটেছে ।

অন্যদিকে ডিএসই’র সাবেক চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসান জানান, দুইদিন বন্ধ থাকায় কোন শেয়ার লেনদেন না হওয়ায় শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে।