২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে আইএফসি সহায়তা দেবে

বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশেন (আইএফসি) উত্তরপূর্ব ভারত ও  বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সহযোগিতা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বাংলাদেশ এন্টারপাইজ ইনস্টিটিউট (বিইআই) ও সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট এন্টারপাইজ ফ্যসিলিটি-(এসডিইএফ) এর যৌথ আয়োজনে শনিবার কলকাতায় অনুষ্ঠিত ‘উত্তর-পূর্ব ভারত ও  বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানো সহায়তা ও উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এ সহায়তার ঘোষণা দেয়া হয়।

সেমিনারে এসডিইএফ প্রোগ্রাম ম্যানেজার মারলোন লেজামা বলেন, উত্তরপূর্ব ভারত ও  বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমান প্রায় ৪ কোটি ডলার। যদিও এ দু’ অঞ্চলে অবৈধ বাণিজ্যের পরিমান ৩ কোটি ডলার।

লেজামা বলেন, আইএফসি সহায়তায় এসডিইএফ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর বাধা অপসারণ করবে।

তিনি বলেন, বিইআই ও এসডিইএফ ইতোমধ্যে কর বহির্ভূত বাধা চিহ্নিত করেছে, যা দু’ অঞ্চলের বাণিজ্যে প্রধান সমস্যা।

তিনি আরও বলেন, দু’অঞ্চলের বৈধ ও অবৈধ বাণিজ্যের পরিমান প্রায় সমান। ফলে দু দেশেই রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিইআই’র প্রেসিডেন্ট ফারুক সোবহান বলেন, বাংলাদেশ ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আসা এ  মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাবে বাংলাদেশকে নিজ স্বার্থেই আরো বেশি আগ্রহ দেখাতে হবে।

দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ২০০৪-০৫ অর্থ বছেরে অনেক বেশি বেড়ে যায়। এ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে রপ্তানির পরিমান ছিলো ১৬০ কোটি ডলার, যা পূর্ববর্তী অর্থবছরে ছিলো মাত্র  ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।