২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমূদ্র বন্দর পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচটি দরপত্র দাখিল

দেশের গভীর সমূদ্র বন্দর পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারের কাছে পাঁচটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ২ মিলিয়ন ডলারের প্রস্তাব করেছে। নৌ মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকতা এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

কর্মকর্তা জানান, যদি পরিকল্পনা মত সব কিছু ঠিকভাবে সম্পন্ন হয়, তবে পদড় বছরে মধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হবে।

নৌ মন্ত্রণালয় গত ১৯ মে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করে।

দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকতা জানান, নেদারল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান থেকে দরপত্র পাওয়া গেছে।

কর্মকতা জানায়, বুধবার দুপুর দুটোয় সময়সীমা শেষ হওয়ার আগে পাঁচটির মধ্যে চারটি পরামর্শক প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।

সম্প্রতি জাতীয় সংসদে নৌমন্ত্রী আকবর হোসেন বলেন, আমাদের ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে দেশের উপযুক্ত স্থানে গভীর সমূদ্র বন্দর নিমানে ভিত্তি প্রস্তর স্থাপন করা সম্ভব হবে।