সামাজিক কমপ্লায়ান্স না মানা হলে আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কার কথা জানালেন তৈরি পোশাকের ক্রেতারা
তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা সোমবার হুমিয়ারি উচ্চারণ করেছেন, স্থানীয় গার্মেন্টস মালিকরা সামাজিক কমপ্লায়ান্স না মানলে বাজার হারানোর সম্ভাবনা রয়েছে। তারা এ জন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
ঢাকায় ‘টেক্সটাইল এণ্ড গার্মেন্ট: ফোরাম ইন দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা এ সতর্কবাণি উচ্চারণ করেন। ইন্টারন্যাশনাল ফোরাম ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে আইডিবি ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট-এমএফএ পরবর্তী সময়ের পরিস্থিতির আলোকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অতীত বর্তমান ও ভবিষ্যত বিশ্লেষণের লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়।
এতে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা মন্তব্য করেন, গত ১ জানুয়ারি ২০০৫ তারিখে তৈরি পোশাক আমদানি রপ্তানিতে কোটা-পদ্ধতি উঠে যাবার পর থেকে ক্রেতাদের জন্য বাংলাদেশের রাজনীতি, লিড টাইম ও কমপ্লায়ান্স প্রধান ইস্যু হয়ে উঠেছে।
তবে লিড টাইমের ক্ষেত্রে কোটা-উত্তর পরিস্থিতি বাংলাদেশের জন্য মিশ্র ফলাফল বয়ে এনেছে। দেশের নিট গার্মেন্টস রপ্তানি বেড়ে চলেছে পক্ষান্তরে ওভেন গার্মেন্ট রপ্তানির পরিমান ক্রমেই কমছে, বলেছেন বিশ্লেষকরা।
স্থানীয় তৈরি পোশাক মালিক নেতৃবৃন্দ, উচ্চ পযৃায়ের সরকারি কর্মকর্তা, ত্রেতা, এনজিও প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। সাভারের স্পেক্ট্রাম সোয়টার ভবন ধসে পড়ার ইস্যুতে সম্মেলনে ব্যাপক আলাচনা হয়।
স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ আন্তর্জাতিক রিটেইলারদের বলেন, ফ্যাক্টরি কমপ্লায়ান্স ও শ্রমিক অধিকার ইস্যুগুলো দেখার দায়িত্বপ্রাপ্ত অডিট ফার্মগুলো মোটেই সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তৈরি পোশাক খাত থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, স্পেকট্রাম ট্রাজেডির পর থেকে ক্রেতারা ফ্যাক্টরি কমপ্লায়ান্সের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে। এর আগে তারা বিষয়টিতে এতটা সিরিয়াস ছিলো না। স্পেন ভিত্তিক ইউরোপের ক্রেতা ইন্ডিটেক্স এর প্রতিনিধি জ্যাভিয়ার চেরকোলেস বলেন, স্পেকট্রাম দুর্ঘটনার পর তারা কমপক্ষে ৭০ জন ক্রেতার কাছ থেকে বাংলাদেশ থেকে রপ্তানি প্রত্যাহার করে নেয়ার চিঠি পেয়েছেন।
আরেক ক্রেতা বোহেম বলেন, বাংলাদেশের জন্য সামাজিক কমপ্লায়ান্স একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এবং একে অবহেলা করার কোনও উপায় নেই।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি’র পিএইচডি শিক্ষার্থী জনাথন রোজ জানান, কোটামুক্ত পরিস্থিতিতে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রধান জিনস রপ্তানিকারী দেশে পরিণত হয়েছিলো। কিন্তু, স্পেকট্রাম ট্রাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাকের গুরুত্ব কমে গেছে।
বিজিএমইএ’র কমপ্লায়ান্স কনসালট্যান্ট ব্যারিস্টার জেনিফার কে জব্বার বলেন, বাংলাদেশের উভেন গার্মেন্টস রপ্তানিতে পিছিয়ে পড়ার কারণ কম্লায়ান্স ইস্যু এমনটা নয়, বরং রপ্তানিকারকদের ব্যাবসায়ী নীতি এর পেছনে মূল দায়ী।
তিনি বলেন, লিড টাইমের কারণে ওভেন রপ্তানিকারকরা নিট রপ্তানিকারকদের কাছে মার খেয়ে যাচ্ছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, অডিটররা তাদের কাজ সঠিকভাবে পালন করছে না। আমরা দেখেছি স্পেক্ট্রাম ফ্যাক্টরির অনেক শ্রমিক ৭শ’ টাকা বেতন পেতো। যেখানে ন্যুনতম মজুরি নির্ধারিত রয়েছে ৯ শ’ টাকা।
তিনি আরো বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, রাত একটায় স্পেকট্রাম কারখানা ধসে পড়ার সময় কমপক্ষে দু’জন নারী শ্রমিক কর্মরত ছিলো, যা শ্রমিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘণ।
বিজিএমইএ সভাপতি আনিসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দের সামনেই এ মন্তব্য করেন আমিরুল হক।
