মোবাইলে ফোন করতে টিএণ্ডটি কলচার্জ বাড়তে পারে
টিএণ্ডটি ল্যাণ্ডফোন থেকে মোবাইলে ফোন করতে কলচার্জ বাড়ার সম্ভাবনা রযেছে। টিএণ্ডটি মোবাইল গ্রাহকদের মতো প্রাইভেট মোবাইল গ্রাহকরা যাতে বিনামুল্যে টিএণ্ডটি ইনকামিং কল রিসিভ করতে পারেন তাই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিটিটিবি সূত্র রোববার এ কথা জানায়।
সূত্র জানায়, কলচার্জ বাড়লে টিএণ্ডটি থেকে মোবাইল ফোনে আউটগোয়িং কলের জন্য টিএণ্ডটি গ্রাহকদের প্রতি মিনিটের তিন টাকা খরচ করতে হবে। বর্তমানে প্রতি পাঁচ মিনিটের কলের জন্য ১ টাকা ৫০ পয়সা খরচ হয়।
বিটিটিবি মোবাইলের মতো অন্যান্য প্রাইভেট মোবাইল গ্রাহকদের ক্ষেত্রেও সমান সুবিধা নিশ্চিত করতে অর্থাৎ বিনামূল্যে বিটিটিবি ইনকামিং কল রিসিভ করার জন্য প্রাাইভেট অপারেটররা বিটিটিবি ও মোবাইল অপারেটরদের মধ্যে একই চুক্তির কথা বলেছে, যাতে বিটিটিবি ও মোবাইল অপারেটররা সমান রাজস্ব এবং বিটিটিবি থেকে অন্যান্য সুবিধা পায়।
বিটিটিবি চেয়ারম্যান আব্দুল মালেক আখন্দ বিডিনিউজকে বলেন, কল চার্জ বৃদ্ধি এবং মোবাইল অপারেটরদের মধ্যে আন্তসংযোগ ইস্যুর ব্যাপারে বিটিআরসি সিদ্ধান্ত নেবে। বিটিটিবি কর্মকর্তরা আন্তঃসংযোগের ব্যাপারে টেলিটকের প্রস্তাব নিয়ে আলোচনা করছে।
বিটিটিবি মোবাইল প্রকল্পের পরিচালক এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ প্রাইভেট অপারেটরদের কথা উল্লেখ করে বলেন, তারা টিএণ্ডটি মোবাইল এবং ল্যাণ্ড ফোন থেকে তাদের মোবাইল ফোনে কলের জন্য কলচার্জ প্রতিনিটে ৯০ পয়সা করার দাবি জানিয়েছে।
কিন্তু বিটিটিবি তাদের প্রস্তাব বিবেচনা করলে সরকারের প্রতি কলের জন্য তিন টাকা ভর্তুকি দিতে হবে অথবা গ্রাহদের জন্য ট্যারিফ বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, অপারেটররা বিটিআরসি’র কাছে টিএণ্ডটি গ্রাহকদের কলচার্জ বাড়ানোর প্রস্তাব করেছে এবং বিআরটিসিকে তাদের প্রস্তাব বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড-সিটিসেল অপারেটর’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ বিডিনিউজকে বলেন, অন্যান্য মোবাইল ফোন ও ল্যাণ্ড ফোন অপারেটরদের সঙ্গে আমাদের যেহেতু চুক্তি রয়েছে সেহেতু বিটিটিবি অথবা টেলিটকেরও একই কাজ করা উচিত।
রাজস্বে অংশিদারিত্ব এবং আন্তঃসংযোগ সমস্যা সমাধানে টিএণ্ডটি মোবাইল ফোন টেলিটক, বিটিটিবি, বিটিআরসি এবং প্রাইভেট অপারেটর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়েছে।
বর্তমানে টেলিটকের ৫২ হাজার গ্রাহক রয়েছে।
বিটিআরসি কমিশনার বিচারপতি আব্দুস সালাম বিডিনিউজকে বলেন, বিটিআরসি চেয়ারম্যান ওমর ফারুক এই ইস্যু নিয়ে ডিল করছেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত, তিনি সেরে উঠলে এই ইস্যুর উন্নয়ন সম্পর্কে জানা যাবে।
এসোশিয়েশন অব টেলিকম অপারেটরর্স বাংলাদেশ’র প্রধান সমন্বয়কারী এবং গ্রামীণ ফোনের করপোরেট বিভাগের পরিচালক খালেদ হাসান বিডিনিউজকে বলেন, টেলিটক এবং বিটিটিবি’র মধ্যে আন্তঃসংযোগ চুক্তি খুলে দেওয়া উচিত এবং অন্যান্য মোবাইল অপারেটরদের মতো হওয়া উচিত।
ইন্তেখাব মাহমুদ আরও বলেন, টেলিটক কিভাবে তার গ্রাহকদের জন্য টিএণ্ডটি ল্যাণ্ড ফোন থেকে বিনামুল্যে ইনকামিং কলের ব্যবস্থা করবে। আমরা পারব না।
তিনি আরও বলেন, আমরাও আমাদের গ্রাহকদের একই সুবিধা দিতে চাই। আমাদের বাজার স্থিতিশীল রাখতে একই রকম ও স্বচ্ছ চুক্তি হওয়া উচিত।
