২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শার্টিং-স্যুটিং আমদানিতে নির্ধারিত আমদানি শুল্কের দাবী

দেশীয় টেক্সটাইল ও আভ্যন্তরীণ পোশাক শিল্পের সুরক্ষা ও ন্যায্য প্রতিরক্ষণে নির্ধারিত আমদানি শুল্কের দাবী জানিয়েছে বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোটারস এসোসিয়েশন (বিজিএফএফএমইএ) এবং বাংলাদেশ আভ্যন্তরীণ পোশাক প্র¯ত্ততকারক সমিতি (বিএপিপিএমএস)। বুধবার এক সংবাদ সম্মেলনে উভয় সমিতির নেতৃবৃন্দ এ দাবী জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আমদানিকৃত স্যুটিং ও শার্টিং বস্ত্রের ওপর নির্ধারিত আমদানি শুল্ক কেজি প্রতি যথাক্রমে নূন্যতম ৩০০ টাকা ও ২০০ টাকা অথবা মূল্য ভিত্তিক শুল্ক ২৫ শতাংশ, এ দুয়ের মধ্যে যেটি বেশি হয় তা ধার্য করার দাবী জানান নেতৃবৃন্দ। তারা জানান, এ ব্যাপারে ভারতও একই ধরনের বিধান আরোপ করেছে।

সংবাদ সম্মেলনে বিজিএফএফএমইএ ও বিএপিপিএমএস এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চীনা শার্টিং-স্যুটিং আমদানিকারকরা প্রকৃত মূল্য তিন থেকে আড়াই ডলারের পরিবর্তে ইনভয়েজে মূল্য দেখায় মাত্র ৪০-৫০ সেন্ট। ফলে একদিকে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয়, অন্যদিকে এই কাপড়ের সাথে দেশীয় কাপড় মূল্যের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

সরকার আগামী বাজেটে পূর্বের ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করেছে। এ ব্যাপারে নেতৃবৃন্দ বলেন, এই বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্ক অবৈধভাবে ও শুল্ক ফাঁকি দিয়ে কাপড় আমদানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কোন প্রভাব রাখবে না।

নেতৃবৃন্দ ইনভয়েজে উল্লেখিত পরিমানের চেয়ে অতিরিক্ত কাপড় আমদানি রোধকল্পে এনবিআর, এফবিসিসিআই, বিজিএফএফএমইএসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব করেন।

একই সঙ্গে তারা জেনারেটর আমদানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহজ শর্তে ব্যাংক ঋণ ব্যবস্থার প্রস্তাব করেন।