২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নশীল দেশগুলো প্রতি মার্কিন বৈষম্যমূলক আচরণের সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

উন্নত দেশগুলোর চাইতে বাংলাদেশের পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপ করায় মার্কিন ভূমিকার সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিভিন্ন উন্নয়নশীল দেশের ট্রেড চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের এক সম্মেলনে বলেন, ‘ উন্নত দেশগুলোর চাইতে বাংলাদেশকে রপ্তানীযোগ্য পণ্যের উপর উচ্চ মাত্রায় ট্যারিফ প্রদান করতে হবে এটা খুবই দুঃখজনক।

উদাহরণস্বরূপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলারের বাংলাদেশী পণ্য রপ্তানী করতে হলে ৩৩১ মিলিয়ন ডলার শুলক প্রদান করতে হয়। অথচ ফ্রান্স যদি তাদের বাজারে ২৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানী করে তার বিপরীতে তাদের শুল্ক প্রদান করতে হয় ৩৩০ মিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, এ ধরনের উচ্চ হারের শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর প্রতিযোগিতা কমে আসবে। এবং একই সঙ্গে এটা বৈষম্যমূলকও। এই ইস্যুটি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টিতে আনা প্রয়োজন।

মঙ্গলবার হোটেল সোনারগাঁও-এ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) যৌথভাবে আয়োজিত ‘এলডিসি কনফারেন্স অব ট্রেড চেম্বারর্স/এসোসিয়েশন ইন দ্য কনটেক্সট অব দ্য ইউএস ট্রেড বিল-২০০৫’ শীর্ষক কনফারেন্সে তিনি এ কথা বলেন।