২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল প্রকল্পের ৬৭ কোটি টাকার কাজ সমাপ্ত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পের মোট ৬৭ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কনসোর্টিয়ামের জন্য খরচ হয়েছে ৪৩ দশমিক দুই কোটি টাকা এবং বাকি টাকা খরচ হয়েছে স্থানীয় অবকাঠামো উন্নয়নে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রকল্প সূত্র জানায়, মোট ৬৪০ কোটি টাকার এ প্রকল্পের ৪৬৮ কোটি টাকা বহন করা হবে বিদেশী সাহায্য থেকে। বাকিটা বহন করবে সরকার।

প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজকে বলেন, সমুদ্রতীরের ম্যানহোল, ল্যান্ডিং স্টেশন, যন্ত্রপাতি স্থাপন এবং ১২৬০ কিলোমিটার সাবমেরিন ক্যাবল সংযোগ লাইন স্থাপন সম্পন্ন হয়েছে।

কক্সবাজারের জিলংজায় সাবমেরিন লাইনের কেন্দ্রীয় স্টেশনের যন্ত্রপাতি (এসএলটিই), সিংক্রোনাইজিং ডিজিটাল হায়ারারকি (এসডিএইচ), পাওয়ার ফিডিং ইক্যুপমেন্ট ও পাওয়ার স্টেশনসহ ল্যান্ডিং স্টেশনের অত্যাধুনিক যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষার কাজ এগিয়ে চলছে।

দশ সদস্য বিশিষ্ট টেন্ডার মূল্যায়ন কমিটি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ ১৬০ কিলোমিটার ক্যাবল লিংক প্রকল্পে দরপত্র জমাদানকারী সাতটি কোম্পানির প্রস্তাবনা মূল্যায়নের কাজ করছেন।