২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যশস্যে ১৮ শতাংশ এবং কাবিখা’য় ১৩ শতাংশ নগদ বরাদ্দ বৃদ্ধি

নির্ভরযোগ্য খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় দরিদ্রদের সাহায্যার্থে প্রস্তাবিত বাজেটে খাদ্য শস্যের বরাদ্দ ১৮ শতাংশ এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে নগদ বরাদ্দ ১৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আগামী অর্থবছরে ভিজিডি, ভিজিএফ, কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (এফডব্লিউপি), টেস্ট রিলিফ কর্মসুচি এবং খয়রাতি সাহায্যের (জিআর) জন্য খাদ্যশস্য বরাদ্দ আট দশমিক ৭০ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে ১০ দশমিক ৩২ লাখ মেট্রিক টনে উন্নীত করা প্রস্তাব দিয়েছেন।

অর্থমন্ত্রীর প্রস্তাবনা অনুসারে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় নগদ বরাদ্দ ৩০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। যা চলতি অর্থবছরে ছিল ২৬৪ কোটি টাকা।

প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি অবস্থা মোকাবেলার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ১০০ কোটি টাকা বরদ্দ দেয়ারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।