শ্রমিক নেতৃবৃন্দ, ক্রেতা প্রতিনিধি ও মালিকপক্ষ শ্রম আইন প্রয়োগ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেছে
স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমিক নেতৃবৃন্দ, দেশি ও বিদেশি ক্রেতা প্রতিনিধিবর্গ গার্মেন্টস কারখানাগুলোতে শ্রম আইন প্রয়োগ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেছে।
এছাড়া তারা সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ট্রাজেডির পিছনে দায়ি ব্যাক্তিদের শাস্তি এবং আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বাংলাদেশে ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল গার্মেন্টস এণ্ড লেদার ওয়ার্কার্স (বিএনসি) অক্সফাম জিবি ও ইনসিডিন বাংলাদেশের সহায়তায় এই সভার আয়োজন করে।
ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নেইল কেয়ার্নি এবং আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিনিধি পিরি স্মিজ কাজের পরিবেশের উন্নয়ন এবং বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে নিরাপত্তার ব্যাপারে ইঙ্গিত দেন।
গত ১১ এপ্রিল সাভারের স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে ৭৩জন শ্রমিক নিহত হয়। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পে এই অবস্থায় বিদেশি ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেন।
বিএনসি’র সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র সভায় মূল প্রবন্ধ পাঠ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রবীন ট্রেড ইউনিয়ন নেতা ও বিএনসি সভাপতি আবুল বাশার। তিনি স্পেকট্রাম ট্রাজেডির ব্যাপারে একটি জাতীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন-বিজিএমই সভাপতি আনিসুল হক দুর্ঘটনার পর বিজিএমইএ’র ভুমিকা তুলে ধরেন এবং ক্রেতা দের ভুল পথে চালিত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
ইন্ডিটেক্স (স্পেন)-এর প্রধান জে চেরকোলেস, জামার্নির কার্সটাড কুয়েল, জিএপি ইনকর্পোরেটেড-এর লক্ষী ভাটিয়া, বিজনেস এণ্ড স্যোশাল কমপ্লায়ান্স ইনিশিয়েটিভস এর লরেনস বারজাউ, স্কপের সমন্বয়কারী ডাঃ ওয়াজেদুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইনসিডিন বাংলাদেশ স্পেকট্রাম ট্রাজেডির ওপর একটি স্লাইড শো প্রদর্শন করে।
