শুল্ক ফাঁকির দায়ে বেনাপোলে ৪ প্রতিষ্ঠানের কোটি টাকা জরিমানা
ভারত থেকে আমদানি করা বিভিন্ন পন্যের বিপরীতে নির্ধারিত শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের দু’জন আমদানিকারক ও দুই সিএণ্ডএফ এজেন্টকে প্রায় চার কোটি টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে আমদানিকৃত পণ্যসহ পাঁচটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি বেনাপোল কাস্টমসে দায়েরকৃত দুটি বিভাগীয় মামলার তদন্ত শেষে এ আদেশ দেওয়া হয়।
কাস্টমস সূত্র জানায়, ঝিকরগাছার মেসার্স জেবি ট্রেডার্স সম্প্রতি ভারত থেকে এক হাজার দুইশ’ ৯০ ড্রাম অ্যাসিটিক অ্যাসিড আমদানি করে। আমদানিকৃত এই পণ্যের নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকারক এবং সিএণ্ডএফ এজেন্ট মেসার্স রিয়েল এন্টারপ্রাইজ ও মেসার্স রিফাত ইন্টারন্যাশনাল মালামালগুলো কাস্টমস থেকে ছাড়িয়ে নেওয়ার সময় কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে।
