২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১২টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

নিলামে দুইদিন মেয়াদী ২৭৫ কোটি টাকার তিনটি, তিনদিন মেয়াদী ৬০ কোটি টাকার একটি এবং চারদিন মেয়াদী ৮৫০ কোটি টাকার আটটি দরপত্রসহ সর্বমোট ১,১৮৫ কোটি টাকার ১২টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ এবং তিনদিন ও চারদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ।