৭ সেপ্টেম্বর এনবিএল’র বার্ষিক সাধারণ সভা
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বার্ষিক সাধারণ সভা আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০০৪ সালে ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়ার জন্য এনবিএল’র বোর্ড অব ডিরেক্টরস এ পরামর্শ দেয়। বুধবার চেয়ারম্যান পারভিন হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।
এনবিএলের ৫১৬ দশমিক ৩ মিলিয়ন পরিশোধিত মূলধন রয়েছে এবং ২০০৩ সালে তারা প্রতিটি শেয়ার থেকে ২০ দশমিক ৪৮ টাকা আয় করে।
ডিএসই রেকর্ড থেকে জানা যায়, ২০০০সাল থেকে ২০০২ পর্যন্ত এনবিএল তার শেয়ার হোল্ডারদের যে নগদ লভ্যাংশ দিয়েছিল তা ছিল ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। এর আগেও তারা বোনাস শেয়ার দিয়েছিল।
২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত মুদ্রা বাজারে ব্যাংকের ১১,২২৪ দশমিক ৫১ মিলিয়ন টাকার ৫১লাখ ৬৩হাজার ২৮০ টি শেয়ার বিক্রি হয়।
বর্তমানে দেশের ২৯ টি ব্যাংক শেয়ার বাজারে নথিভুক্ত রয়েছে।
