২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল বাজারে এখনও বিশৃঙ্খল অবস্থা

মোবাইল কোম্পানিগুলো সরকার আরোপিত ১২০০ টাকার শুল্কসহ সিমের নতুন মূল্য নির্ধারণ করে দিলেও দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামত চার্জ নিচ্ছে। ফলে রাজধানীর মোবাইল বাজারে এখনো বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বৃহস্পতিবার ইস্টার্ণ প্লাজা, মোতালিব প্লাজা, এলিফেন্ট রোড, নিউমার্কেট ও স্টেডিয়াম মার্কেটসহ নগরীর কয়েকটি মোবাইল বাজার ঘুরে দেখা যায়, সিমের ওপর অতিরিক্ত চার্জ ঘোষণা করা পর ক্রেতারা দোকাগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।

ইস্টার্ণ প্লাজার ইউনির্ভাসাল মোবাইল শপের মালিক আলমগীর রহমান বিডিনিউজকে বলেন, নগরবসী অতিরিক্ত মূল্যে সিম কিনতে চাচ্ছে না। এদের অনেকের কাছেই একাধিক সিম রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ক্রেতাদের অনেকে বলছেন, তারা বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। মোবাইলের দাম কমবে বলে তারা এখনো আশাবাদী।

কোম্পানির নির্দেশনা সত্ত্বেও বিক্রেতারা এক হাজার টাকা দরে সিম বিক্রি করছে।

তারা জানান, পাইকারী বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন দামে সিম কেনা ছিল। তাই তারা ন্যূনতম লাভে সিম বিক্রি করছে।

তবে মোতালিব প্লাজার বিক্রেতারা বলেন, নতুন চার্জ ঘোষণা করা হলেও সিটিসেলের প্যাকেজে এর কোনও প্রভাব পড়েনি। কেননা আগের দামেই সিটিসেল মোবাইল ফোন বিক্রি করা যাচ্ছে।

একটেলের অপারেটর টিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক সমন্বয়কারী ফজলুর রহমান বলেন, নতুন শুল্ক দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলবে। এছাড়া গ্রাহককেই এ শুল্ক পরিশোধ করতে হবে বলে তিনি জানান।

এদিকে সরকারের চাপের কারণে বাংলালিংক কোম্পানি তাদের পূর্ব নির্ধারিত মোবাইল মেলা স্থগিত করে। পরে শুক্রবার আবার নতুন চার্জ নিয়ে মেলা শুরুর ঘোষণা দিয়েছে তারা।