আমলাতান্ত্রিক জটিলতা বিএফটিআই’র প্রধান প্রতিবন্ধকতা
আমলাতান্ত্রিক জটিলতার কারনে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) আগ্রগতি বিঘ্নিত হচ্ছে।
বৈদিশিক বাণিজ্য ব্যবস্থাপনা ও রপ্তানিতে পেশাদারিত্ব আনতে বিএফটিআই প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা, প্রয়োজনীয় লোকবল ও অর্থসল্পতার কারণে তার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করে বৈদেশিক বাণিজ্যের উন্নত ব্যবস্থাপনা ও রপ্তানি খাত বৃদ্ধির জন্য কাজ করার লক্ষ্যে ২০০৩ সালের মে মাসে এই প্রতিষ্ঠানটি একটি সরকারি ও বেসরকারি থিংকট্যাঙ্ক হিসেবে দেশের স্থাপিত হয়।
সরকার এই প্রতিষ্ঠানের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে কিন্তু এই অর্থ এখনও সরবরাহ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক সুত্র জানায়, এই অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আসার কথা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের লাল ফিতার দৌরত্বে এর গতি স্থবির হয়ে পড়ে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের(ইসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক ইসি দুই দশমিক নয় মিলিয়ন ইউরো দেয়ার আগ্রহ দেখায় কিন্তু তাদের চারটি শর্তের একটিও পূরন না হওয়ায় এই অর্থও বিএফটিআই’র হাতে এসে পৌঁছেনি।
সুত্র আরও জানায় ইসির প্রথম চুক্তি ছিলো বিএফটিআইকে সায়ত্বস্বাশিত হতে হবে। কিন্তু এটি ১৫ সদস্য বিশিষ্ট পরিচালক পরিষদ নিয়ে সোসাইটিজ এ্যাক্ট এর আওতায় নথিভুক্ত, যার মধ্যে সাতজনই সরকারের প্রতিনিধি। দ্বিতীয় শর্ত হচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ, যা এখনও দেয়া হয়নি। কিছুদিন আগে প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরস, বানিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটি নিয়োগ কমিটি গঠন করে। কিন্তু তিন মাস পরও এই কমিটির কোনও কর্মতৎপরতা দেখা যায়নি।
তৃতীয় শর্ত ছিলো বিএফটিআই এর এনডোমেন্ট ফান্ডে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক তিন কোটি টাকা দান যা এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। ইসি’র চতুর্থ শর্ত ছিলো ইসি’র বাংলাদেশ ট্রেড সাপোর্ট প্রোগ্রাম (বিটিএসপি) এর আওতায় অর্থায়ন বিশ্লেষণ করার জণ্য একটি বানিজ্য পরিকল্পনা প্রনয়ন করা, কিন্তু এটাও সম্পন্ন করা হয়নি।
বাংলাদেশের বানিজ্য খাত সংস্কার ও উন্নতি কল্পে বিটিএসপির আট দশমিক পাঁচ মিলিয়ন ইউরোর প্রকল্প ২০০৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে।
এই প্রকল্পের আওতায় বিএফটিআই, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ শুল্ক কমিশন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সরাসরি লাভবান হবে।
এই পুরো প্রকল্পের জন্য এখনও কোনও প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়নি বলে সুত্র জানায়।
বিএফটিআই এর ভারপ্রাপ্ত সিইও প্রফেসর ড. শিশির কুমার দেব বিডিনিউজকে বলেন, আগামী জুন মাসের মধ্যে অর্থ যোগান দেয়া হবে এবং এই প্রতিষ্ঠানটিকে শিগগিরই কোম্পানি আইনের আওতায় নথিভুক্ত করা হবে বলে আমরা আশা করছি। এছাড়াও এনডোমেন্ট ফান্ডের তিন কোটি টাকা এখন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিএফটিআই কিছু প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে তবে এগুলো গবেষণাধর্মী নয়। এখানে বাংলাদেশের কুটনৈতিকদের বিভিন্ন টেড্র এগ্রিমেন্ট এবং দেশের সক্রিয় বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হয়।
