আগামী বাজেটে আমদানি শুল্ক ও অগ্রীম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিপিআইএ
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আগামী বাজেটে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সকল আমদানি পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক এবং অগ্রীম আয়কর (এআইটি) প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বাজেট প্রস্তাবে তারা আগামী বাজেটে পোল্ট্রি শিল্পের উৎপাদন ব্যয় কমাতে অগ্রীম মূল্য সংযোজন কর (এটিভি) এবং অবকাঠামো উন্নয়ন চার্জ (আইডিএসসি) অপসারণের দাবি জানায়।
বর্তমানে পোল্ট্রি পণ্য ও উদ্যোক্তাদের ওপর তিন থেকে ১৫ শতাংশ পর্যন্ত আইডি, আইডিএসসি, এটিভি ও এআইটির মতো বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করা হয়েছে।
বিআইপিএ বকেয়া আয়কর প্রদানের সময়সীমা ২০০৬ থেকে বাড়িয়ে ২০১০ সাল পর্যন্ত করার প্রস্তাব জানায়।
বিআইপিএ’র বাজেট প্রস্তাবে তারা আমদানিকৃত পোল্ট্রি খাদ্যের জন্যে সরকারের কাছ থেকে রেডিয়েশন সার্টিফিকেট ইস্যুর বিকল্প ব্যবস্থার দাবি জানায়।
এর ব্যাখ্যা হিসেবে বিপিআইএ জানায়, যেহেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মানব খাদ্য আমদানির ক্ষেত্রে এ সার্টিফিকেটের প্রয়োজন হয় না, তাই পোল্ট্রি খাদ্যের ওপর এ ধরণের বিধি নিষেধ আরোপ ন্যায়সঙ্গত নয়।
উদাহরণ হিসেবে তারা যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের কথা বলে।
বর্তমানে পোল্ট্রি শিল্পের ওপর পাঁচ দশমিক দুই মিলিয়ন মানুষ নির্ভরশীল। এ শিল্প থেকে বার্ষিক চার হাজার কোটি ডিম এবং চার লাখ টন মুরগী উৎপাদিত হয়।
