বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় দিনের মত রেপো দরপত্র প্রত্যাখান করেছে
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার দ্বিতীয় দিনের মত রেপো দরপত্র বাতিল করেছে বলে ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ দিন রেপোর মূল্য ছিল সাত দশমিক ১২ বিলিয়ন। আগের দিন অর্থাৎ সোমবার রেপোর মূল্য ছিল ছয় দশমিক ৮২৫ বিলিয়ন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রত্যাশিত মূল্যের তুলনায় সুদের হার কম হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রেপো বাতিল করে।
