বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানী হুমকির মুখে: সংসদীয় কমিটির অভিমত
বিদেশে বাংলাদেশী শ্রমিকরা আইন ভঙ্গ করায় দেশের শ্রমশক্তি রপ্তানী এখন হুমকির মুখে। দিন দিন শ্রমশক্তি রপ্তানীতো কমছেই, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ আলোচনা হয় বলে জানা গেছে। এতে কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর ফলেও দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
সভা সূত্র জানায়, কমিটির চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী বাঙালি শ্রমিকরা যাতে রাজনীতিতে জড়িয়ে না পড়ে, এ জন্যে বিদেশে আওয়ামী লীগ, বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলের কাছে আবেদন পাঠানোর বিষয়ে সরকার ও বিরোধী দলের সাংসদরা মতৈক্য পোষণ করেন।
সভা শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সম্প্রতি কুয়েতে বাংলাদেশ দূতাবাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ সব কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা।
তিনি বলেন, প্রবাসী বাঙালি শ্রমিকদের এ ঘটনা একই সঙ্গে কুয়েত সরকার ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেছে।
