২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামিল ব্যাংকের ঢাকা শাখাটি কিনে নিচ্ছে আল ফালাহ ব্যাংক

সংযুক্ত আরব আমীরাতের ধাবি গ্রুপের একটি প্রতিষ্ঠান ব্যাংক আল ফালাহ লিমিটেড সোমবার শামিল ব্যাংকের ঢাকা শাখাটি কিনে নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ক্রয়ের পরপরই শামিল ব্যাংকের ঢাকা শাখা ব্যাংক আল ফালাহ নামে পরিচিত হবে। পাকিস্তানের বাইরে এটি হবে ব্যাংক আল ফালাহ’র প্রথম শাখা।

শামিল ব্যাংকের কান্ট্রি জেনারেল ম্যানেজার ফাইয়াজ এ শেখ জানান, আমাদের ঢাকা শাখাটি ব্যাংক আল ফালাহ’র কাছে হস্তান্তর করা হবে। কেননা বাহরাইনে শামিল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই অঞ্চলের একমাত্র শাখাটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক আল ফালাহ এক বিলিয়ন টাকার মূলধন নিয়ে শামিল ব্যাংকের দায়িত্ব গ্রহণ করবে।

ইতোমধ্যে ব্যাংক আল ফালাহ’র কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশী নাগরিক কে এম মাজেদুর রহমানকে নিয়োগ দান করা হয়েছে।

ব্যাংক আল ফালাহ লিমিটেডের বর্তমান চেয়ারম্যান হলেন শেখ নাহিয়ান আল মুবারক আল নাহিয়ান।