২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার মানোন্নয়নে তৈরি পোশাক রপ্তানিকারকদের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

চলতি মাসের ১১ তারিখে সাভারের স্পেকট্রাম সোয়েটার ইণ্ডাষ্ট্রিজ লিমিটেডে ভয়াবহ বিপর্যয়ের পর দেশের গার্মেন্ট রপ্তানিকারকরা কারখানার মানোন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

গার্মেন্টস কারখানায় পুনঃপুন দুর্ঘটনার কারণে ক্রেতারা উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং ওয়াল মার্ট, এইচএণ্ডএম, জেসি পেন্নি’র মতো অন্যান্য প্রতিষ্ঠিত ক্রেতারা কারখানার মানোন্ননের এই সিদ্ধান্ত নেয়।

সূত্র জানায়, বিজিএমইএ ইতোমধ্যেই আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটি মানোন্নয়ন সেল পরিচালনা করছে।

বিজিএমইএ এজন্য সারাদেশের কারখানার গুলোর গঠনের ওপর একটি জরিপ পরিচালনা করবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে প্রধান করে গঠিত চার সদস্যের এই কমিটি জরিপ কাজ তদারকি করবে।

মানোন্নয়নের মধ্যে থাকবে নিয়োগ নীতি, বেতন কাঠামো, ওভারটাইম পেমেন্ট, স্বাস্থ্য, চিকিৎসা সেবা, প্রতি তলায় স্টেয়ারকেস  টয়লেটের সংখ্যা বৃদ্ধি এবং প্রতি মেশিনের দূরত্ব বৃদ্ধি।

এছাড়াও বিদেশী ক্রেতারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে  অগ্নি নিরাপত্তা, পর্যাপ্ত জরুরি বর্হিগমন পথ, নিরাপদ বয়লার ও কর্মস্থানের অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার পূর্ব শর্ত দিয়েছে।

ট্রেড ইউনিয়ন সূত্র জানায়, তারা এই প্রত্রিয়ার সাথে নিজেদের সম্পৃক্ত করতে চায় এবং এ ব্যাপারে চলতি সপ্তাহে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

বিজিএমইএ  সূত্র জানায়, কারখানার মানোন্নয়নে বিজিএমইএ একটি ইএজিএম (এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং) আয়োজন করতে পারে। সভার তারিখ নির্ধারণ করতে বিজিএমইএ’র পরিচালনা পরিষদ কয়েকদিনের মধ্যেই আলোচনায় বসবে।

স্পেকট্রাম সোয়েটার কারখানার নয়তলা ভবন বিধ্বস্তের পর ৫৭ কর্মীর  লাশ উদ্ধার এবং ২০০ কর্মী নিখোজে ঘটনায় স্থানীয় রপ্তানিকারকরা বিদেশী ক্রেতাদের চাপের মুখে রয়েছে।

শুরুতে এই বিধ্বস্তের কারণ হিসেবে বয়লার বিস্ফোরণের কথা বলা হলেও পরে ত্র“টিপূর্ণ গঠন এবং নিুমানের কাঁচামাল ব্যবহারকে দায়ি করা হয়।

বিডিনিউজের সাথে আলাপকালে শুক্রবার বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, কারখানার মানোন্নয়ন নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে আলোচনায় বসবেন। এছাড়াও তারা স্থানীয কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রেতার সাথেও আলোচনা করবেন।

বিজিএমইএ’র নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সাভার দুর্ঘটনায় গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান আলী আজিম খান বিডিনিউজকে বলেন, দেশের কারখানাগুলোর গঠন জরিপের কাজে তারা চার সদস্যের একটি টিম গঠন করবেন।

ট্রেড ইউনিয়ন নেতারা বিজিএমইএ’র লেবার ইনসুরেন্স পলিসিকে স্বাগত জানান। তারা কারখানার মানোন্নয়নের তাদের সম্পৃক্ততার দাবি জানান।

ন্যাশনাল গার্মেন্ট ওয়াকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন শুক্রবার বলেন, আমাদের সম্পৃক্ততা ব্যতিরেকে কোনও মানোন্নয়নের কাজ করা সমিচীন হবে না।

তিনি পরিতাপের সাথে বলেন, এটি দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত হলেও এবং সরকার রপ্তানিকারকদের সুযোগ-সুবিধার ওপর নজর দিলেও শ্রমিকদের সুযোগ-সুবিধার দিকে কোনও নজর দিচ্ছে না।

১৯৯০ সাল এ পর্যন্ত দেশের ১১৫ টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ১৫৬ জন নিহত হয়।