সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে ক্ষুদ্রঋণ কর্মসূচি ২০১৫ সাল পর্যন্ত বর্ধিত
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে ক্ষুদ্রঋণ শীর্ষ ক্যাম্পেইন কর্মকর্তারা এ ক্যাম্পেইন কার্যক্রম ২০১৫ সাল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।
তারা বলেন, সময়সীমা বাড়ানোর সাথে সাথে এ কর্মসূচির প্রধান লক্ষ্য থাকবে এক কোটি ৭৫ লাখ দরিদ্র পরিবারের আট কোটি ৭৫ লাখ সদস্য।
চিলির সান্টিয়াগোতে ল্যাটিন আমেরিকা/ক্যারেবিয়ান মাইক্রোক্রেডিট সম্মেলনে মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়। আন্তর্জাতিক ক্ষুদ্রঋণ বর্ষ উপলক্ষ্যে এই কর্মসূচির সাথে জড়িত প্রায় ছয়শ’ নেতা সান্টিয়াগোতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের মধ্যে বিশ্বের একশ’ মিলিযন পরিবারের ক্রয় ক্ষমতা এক ডলারের উপরে উঠিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয় সম্মেলনে।
কর্মকর্তরা পরবর্তী সম্মেলন আগামী ২০০৬ সালের ১২-১৫ নভেম্বর কানাডার নোভাস্কোশিয়াতে অনুষ্ঠানের ঘোষণা দেন।
ক্ষুদ্রঋণ কর্মসূচির লক্ষ্য বিশ্বের ১০০ মিলিয়ন পরিবারকে ঋণ প্রদান করে স্বয়ংসম্পূর্ণ করা। ১৯৯৭ সালে এই কর্মসূচি শুরু করা হয়। ২০০৫ সালেই এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। জাতিসংঘ ২০০৫ সালকে ক্ষুদ্রঋণ বর্ষ ঘোষণা করে।
দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে গেলেও এখানে প্রাতিষ্ঠানিক দূর্বলতা রয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) দারিদ্র বিমোচনে ক্ষ্রদ্রঋণ প্রকল্প নিয়ে কাজ করছে। তারা দরিদ্র এবং ভূমিহীনদের ছোট ছোট ঋণ দিয়ে কর্মসংস্থানেরে সুযোগ করে দিচ্ছে।
