২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটি টাকার অধিক বিনিয়োগে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হবে

দেশের যেসব বেসরকারি লিমিটেড প্রতিষ্ঠান বিনিয়োগকৃত পুঁজি ১০ কোটি টাকা থেকে বাড়াতে চায় তাদের সরকারি লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য একটি নীতিমালা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বুধবার এসইসি’র চেয়ারম্যান ড. মির্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সভাপতি জানান, একটি নির্দিষ্ট পরিসরের বাইরে সকল বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে লিপিবদ্ধ করা হবে। ১০ কোটি টাকার অধিক বিনিয়োগকৃত পুঁজির সকল বেসরকারি প্রতিষ্ঠান এই নতুন আইনের আওতায় পড়বে।

পূর্বে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা তাদের বিনিয়োগ ১০ কোটি টাকা থেকে বৃদ্ধি করতে চাইতো তাদের এসইসি থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিলো কিন্তু সরকারি লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে লিপিবদ্ধের কোনও বিধি ছিলো না।

এসইসির সভায় প্রিমিয়ার ব্যাংকের ভুয়া বিও জালিয়াতির ব্যাপারেও আলোচনা করা হয়।

এসইসির পর্যবেক্ষন কমিটির দু ঊর্ধŸতন কর্মকর্তা দেশের বাইরে অবস্থানের ফলে  প্রিমিয়ার ব্যাংকের ব্যাপারে তদন্ত রিপোর্ট এই মাসের শেষের দিকে প্রকাশ করা হবে।