এসএমই মেলার কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা ২০০৫ এর কুপনের র্যাফেল ড্র মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার ঢাকা-দোহা-সিসিলি-ঢাকা বিমান টিকিট জিতেছে ০১৭৯১৬ নম্বরের কুপন। দ্বিতীয় পুরস্কার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এবং তৃতীয় পুরস্কার ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট জিতেছে যথাক্রমে ০০২০২৪ এবং ০৪৬৯৩১ নম্বরের কুপন দু’টি।
পুরস্কারগুলো স্পন্সর করেছে যথাক্রমে কাতার এয়ারওয়েজ, ভিক্টোরিয়া লিমিটেড এবং এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড।
এ ছাড়া আয়োজক কর্তৃপক্ষ দিচ্ছে দশটি বিশেষ পুরস্কার।
এফবিসিসিআই সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত কুপনসমূহের নম্বর জানিয়ে দেবে। পুরস্কারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে এফবিসিসিআই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
ড্র অনুষ্ঠানে ভারপ্রাপ্ত এফবিসিসিআই সভাপতি কামালউদ্দিন আহমেদ, মেলার আহ্বায়ক এনায়েত হোসেন চৌধুরী এবং পরিচালক আবুল কাশেম আহমেদ উপস্থিত ছিলেন।
