২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও জাতিসংঘের মধ্যে পাঁচ বছর মেয়াদী উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

সরকার ও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের মধ্যে বুধবার পাঁচ বছর মেয়াদী ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট এসিসটেন্স ফ্রেমওয়ার্ক ২০০৬-২০১০ (ইউএনডিএএফ)’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আগামী পাঁচ বছরের জন্য এই অর্থনৈতিক সহযোগিতার আওতায় জাতিসংঘ বাংলাদেশে উন্নয়নের ছয়টি ক্ষেত্র চিহ্নিত করেছে। এগুলো হলো - গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার; স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই জনসংখ্যা; শিক্ষা ও দারিদ্য বিমোচনমুখী প্রবৃদ্ধি; সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস; লৈঙ্গিক সমতা ও নারী অগ্রগতি এবং এইচআইভি/এইডস প্রতিরোধ।

প্রতি পাঁচ বছরে ইউএনডিএএফ’র আওতায় বিভিন্ন দেশে জাতিসংঘের কর্মসূচীসমূহের মধ্যে সমন্বয় করা হবে।

জাতিসংঘের যে সব সংস্থা বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে তারা সম্মিলিতভাবে একটি ‘কমন কান্ট্রি এসেসমেন্ট’ প্রণয়ন করেছে। মূল্যায়ন প্রতিবেদনটিতে বাংলাদেশের উন্নয়ন পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। গত এক দশকে বাংলাদেশ বেশ কিছু মানব উন্নয়ন সূচকে অগ্রগতি সাধন করেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সম্প্রতি ইউএনডিপি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মানব উন্নয়ন সূচকে ১৭৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৮।