প্রিমিয়ার ব্যাংক এমডির কারণ দর্শাও নোটিশের জবাব দেয়ার সময়সীমা তিন দিন বাড়ানো হলো
প্রিমিয়ার ব্যাংকের এমডিকে বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা কারণ দর্শাও নোটিশের জবাব দেয়ার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কারণ দর্শাও নোটিশের জবাব দিতে আরও ১০ দিন সময় প্রার্থনা করে আমাদের কাছে আবেদন করেছিলেন। তবে আমরা তাকে তিন দিনের সময় মঞ্জুর করেছি।
বাংলাদেশ ব্যাংকের এন্টি মানি লণ্ডারিং বিভাগ প্রিমিয়ার ব্যাংকের এমডি কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে হাজার হাজার জাল একাউন্ট খোলার দায়ে ওই কারণ দর্শাও নোটিশ জারি করে।
গত ১৩ মার্চ ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) (২) (৩) ধারায় বাংলাদেশ ব্যাংক ওই কারণ দর্শাও নোটিশ জারি করে।
