২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমবাতি জ্বালিয়ে দোকান মালিকদের ব্যতিক্রমী প্রতিবাদ

শপিং মলগুলোতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীর দোকান মালিকরা ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মালিকরা দোকান বন্ধ করে মোমবাতি হাতে নিয়ে নিজ নিজ মার্কেটের সামনে নেমে আসে।

পল্টন সুপার মার্কেটের এসএস এন্টারপ্রাইজের মালিক এসএ কাদের কিরণ বলেন, এটা দোকান মালিকদের ওপর একটা অপ্রত্যাশিত আঘাত।

দেশের সবচে বড় শপিং মল বসুন্ধরা সিটির দোকান মালিকরা এ কর্মসূচিতে অংশ নেয়নি।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। মূল কর্মসূচিটি ছিল সেঞ্চুরি আর্কেডের সামনে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, জ্বলন্ত মোমবাতি নিয়ে কয়েকশ ব্যবসায়ী সেঞ্চুরি আর্কেডের সামনে এসে দাঁড়ায়।

কিরণ বলেন, বেশিরভাগ দোকান মালিক ৫০ ভাগ বিদ্যুত সাশ্রয়ী এনার্জিপ্যাক বাল্ব ব্যবহার করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবেদ হাসান বলেন, এটি একটি নতুন ধরণের প্রতিবাদ কর্মসূচি। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো হরতাল না দিয়ে এ ধরণের কর্মসূচি দিতে পারে।

গত ৯ মার্চ বিদ্যুৎ মন্ত্রণালয় বিকেল পাঁচটা থেকে রাজধানীর শপিং মলগুলোতে বিদ্যুৎ সরবরাহ না করার সিদ্ধান্ত অনুমোদন করে।

দেশের বিদ্যুৎ সংকটের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।