থাই সরকার বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে চায়
থাইল্যান্ড বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে আগ্রহ দেখালেও এ বিষয়ে দেশীয় রপ্তানিকারকদের উদ্যোগের অভাব রয়েছে। বিডিনিউজ-এর সাথে একান্ত সাক্ষাৎকারে থাই দূতাবাসের দুজন উর্ধ্বতন কর্মকতা এ কথা বলেন।
থাই দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পানিতি উথাইরাত বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই কিন্তু এখানকার রপ্তানিকারকরা এ ব্যাপারে কোন আগ্রহ দেখায়না।’
তিনি বলেন, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনার বিষয়টি স্থানীয় রপ্তানিকারকদের অনুধাবন করতে হবে।
পানিতি জানান, থাইল্যান্ডের রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির বার্ষিক আমদানী ব্যয় এক লাখ মিলিয়ন মার্কিন ডলার, পক্ষান্তরে রপ্তানি আয় ৯০ হাজার মিলিয়ন মার্কিন ডলার।
এ বিষয়ে এক্সপোর্ট প্রোসেসিং বোডের্র (ই.পি.বি) একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের রপ্তানিকারকরা সাধারনত ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডাসহ পাশ্চাত্যের দেশগুলোতে এবং দূর প্রাচ্যের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে রপ্তানি করতে আগ্্রহী।
তবে রপ্তানিকারকরা বর্তমানে বিশ্বের অন্যান্য অংশের দিকেও নজর দিয়েছে বলে ইপিবি ভাইস চেয়ারম্যান মির সাহাবুদ্দিন মোহাম্মদ বিডিনিউজকে জানান।
তিনি বলেন, ‘রপ্তানি বাজারে বৈচিত্র্য আনতে বিশ্বের অন্যান্য অংশের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।
বাংলাদেশ বর্তমানে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এবং মায়ানমার ও আফ্্িরকাতে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করেছে বলে তিনি জানান।
থাইল্যান্ডে মনে করে সেদেশে বাংলাদেশের খাদ্যসামগ্রী, চিংড়ি, ফল, সব্জি, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হিমায়িত খাদ্য রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে।
থাইল্যাণ্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন বিভাগের পরিচালক কানিয়ারাত ভোংসকুল বলেন, বাংলাদেশের স্থানীয় খাদ্য শিল্পগুলোর জন্য থাইল্যাণ্ডের বাজারে ব্যাপক সম্ভাবনা রযেছে। তিনি বলেন, থাইল্যাণ্ডের নিয়মিত আয়োজন হ্যালফ্যাক্স (হালাল ফুড এক্সিবিশন) ও থাইল্যাণ্ড ইন্টারন্যাশনাল ফুড এক্সিবিশনে বাংলাদেশের রপ্তানিকারকরা তাদের খাদ্য সামগ্রী প্রদর্শণ করে এ বাজার আকর্ষণের চেষ্টা করতে পারে।
কানিয়ারাত, যিনি ঢাকায় থাই ট্রেড সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন, বলেন, এসব প্রদর্শণীতে বিশ্বের প্রায় সবগুলো দেশ থেকে অংশগ্রহণ করলেও বাংলাদেশ কখনোই এ কর্মসূচিতে অংশ নেয়নি।
পানিতি জানান, থাইল্যান্ড বছরে বিভিন্ন ধরণের ১৫টি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করলেও এসব প্রদর্শনীসমূহে বাংলাদেশের অংশগ্রহণ উল্লেখ করার মতো নয়।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে থাইল্যান্ডের মাত্র একটি মেলায় গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অংশ নেয়।
‘যদি রপ্তানিকারকরা নিয়মিত মেলাগুলোতে অংশ না নেয়, তাহলে বাংলাদেশের পণ্যের প্রচার হবে কিভাবে?’, প্রশ্ন তোলেন কানিয়ারাত।
এ বিষয়ে মীর সাহাবুদ্দিন জানান, থাইল্যাণ্ডের ওই দুটি প্রদর্শণীতে অংশগ্রহণের পরিকল্পনা বাংলাদেশের রয়েছে। এবং দু দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শিগগিরই থাইল্যাণ্ড যাচ্ছে।
দুদেশের মধ্যে রপ্তানি বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রতিকূলে। ২০০৩-০৪ অর্থবছরে বাংলাদেশে থাই রপ্তানি আয় ছিলো ২৪৩ মিলিয়ন মার্কিন ডলার। ১৯৯৯-২০০০ অর্থবছরে যা চিলো ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে বাংলাদেশে তাদের আমদানি ব্যয় এসময়ের ব্যবধানে অর্ধেকেরও নিচে নেমে আসে। ১৯৯৯-২০০০ অর্থবছরে এর পরিমান ছিলো ৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা ২০০৩-০৪ অর্থবছরে এসে দাঁড়ায় মাত্র ২২ মিলিয়ন ডলার।
থাই ট্রেড সেন্টারের হিসেব মতে ২০০৫ সালের জানুয়ারিতে থাইল্যাণ্ড থেকে প্রধান ১৫টি পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছে ২৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার পক্ষান্তরে বাংলাদেশ সেদেশ থেকে রপ্তানি আয় করেছে মাত্র শুন্য দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার।
কানইয়ারাত বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বিশেষ করে কাঁচা চামড়া আমদানিতে প্রতিবন্ধকতা রয়েছে। থাইল্যান্ডে কাঁচা চামড়ার যথেষ্ট চাহিদা রয়েছে এবং আমাদের আমদানিকারকরা সে বিষয়ে যথেষ্ট আগ্রহও দেখান কিন্তু বাংলাদেশ কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তারা জানান, ২২৯টি বাংলাদেশী পণ্য বর্তমানে থাইল্যাণ্ডের বাজারে প্রবেশ করতে স্বল্প শুল্ক হারের (০-৫ শতাংশ) সুযোগ পাচ্ছে। এ সুযোগটি বাংলাদেশের কাজে লাগানো উচিত।
এ পসেঙ্গে বাংলাদেশের অবস্থান সুষ্পষ্ট করে মীর সাহাবুদ্দিন বলেন, তারা ওই সব পণ্যের ক্ষেত্রেই স্বল্প শুল্ক হারের সুযোগ দিচ্ছে যে সব খাতে আমাদের রপ্তানি ক্ষমতা খুবই কম।
কানইয়ারাত ও উথাইরাত থাইল্যাণ্ডে বাজার ধরতে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোকে আরো সক্রিয় হবার পরামর্শ দেন।
