জঙ্গিবাদ দেশের অর্থনীতিকে আরো দুর্বল করছে: অর্থনীতি সমিতি
জনকল্যাণমুখী রাজনৈতিক প্রতিশ্র“তির অভাবে দেশের দুর্বল অর্থনীতিকে আরো দুর্বল করছে চলমান জঙ্গি তৎপরতা। বাংলাদেশ অর্থনীতি সমিতি নেতৃবৃন্দ শনিবার এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত অর্থনীতি সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন সভাপতি ড. কাজী খলীকুজ্জামন আহমদ এবং সাধারণ সম্পাদক ড. আবুল বারকাত।
ড. কাজী খলীকুজ্জামন আহমদ বলেন, জঙ্গিবাদ উত্থানের অর্থনৈতিক কারন হলো-- অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি এবং দারিদ্র্য ও দুনীতি দূরীকরণে ব্যর্থতা।
সরকারের প্রতি ইঙ্গিত করে নেতৃবৃন্দ বলেন, জঙ্গি ধরা পড়লে ক্ষমতার ভেতরেরই কোনো কোনো শক্তি তাদের ছেড়ে দেওয়ার জন্যে প্রশাসনিক ও রাষ্ট্রক্ষমতার অপপ্রয়োগ করছেন। আর তাদের মুখ্য নিয়ন্ত্রক বা গডফাদার’রা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
আত্মঘাতী বোমারুদের সম্পর্কে তারা বলেন, তাদের সকলেই দরিদ্র বা নিুবিত্ত পরিবারের বেকার লোকজন, মাদ্রাসার ছাত্র এবং প্রায় সকলেই একটি ধর্মভিত্তিক সংগঠনেরর অনুসারি।
জঙ্গিবাদে অর্থের উৎস সম্পর্কে আবুল বারকাত বলেন, এক গবেষণায় দেখা যায়, জঙ্গিরা তাদের কর্মকাণ্ড পরিচালনায় এক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে, যা দেশীয় এবং বিদেশী উভয় উৎসের সাথে সম্পর্কিত। জঙ্গিবাদী বলে কোনও বেসরকারি সংস্থাকে বন্ধ করে আবার তারই নামে দুই কোটি টাকার বাহক চেক ছাড় দেওয়ার দৃষ্টান্ত দেখা যায়।
জনগণের আয়ের বৈষম্য বাড়ছে উল্লেখ করে সমিতির সভাপতি বলেন, দেশের সর্বোচ্চ ও সর্বনিু ৫ শতাংশ আয়সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ২০০০ সালের আয়ের বৈষম্য ৪৬ গুণ থেকে বেড়ে ২০০৫ সালে ৮৪ গুণে দাঁড়িয়েছে।
অর্থনীতিতে জঙ্গিবাদ সৃষ্ট বিপণœতার কিছু নতুন মাত্রা উল্লেখ করে সমিতির পক্ষ থেকে বলা হয়, এ জঙ্গিত্ব দেশের এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ইঞ্জিন দেশের ক্ষুদ্র--মাঝারি উদ্যোগ বিনষ্টের মাধ্যমে পুরো অর্থনীতিকে ভেঙে ফেলতে চায়।
আবুল বারকাত বলেন, জঙ্গিত্বের প্রভাবে গ্রামীণ অর্থনীতিতে কালোবাজারী--মজুদদারী বাড়ছে, যা জঙ্গিবাদ আরো বাড়ানোর প্রেক্ষাপট সৃষ্টি করবে।
সমিতির পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়, জঙ্গিত্বের কারণে দেশীয় বিনিয়োগের পাশপাশি সামগ্রিক বিনিয়োগ হ্রাস পাবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও স্থবির হয়ে পড়বে।
