২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিওতে সরকারের পদক্ষেপ মনিটর করবে সুশীল সমাজ

সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন স্বল্পোন্নত দেশের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের নেয়া পদক্ষেপ পর্যবেক্ষণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সুশীল সমাজের প্রতিনিধিরা এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এসময় দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে খউঈং@গঈ৬ নামের একটি একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

হংকংয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১টি সুশীল সমাজের প্রতিনিধিসহ একশ’র বেশি সমাজ কর্মী এ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে কর্মজীবী নারী নামের একটি সংগঠনের পরিচারক জিয়াউল হক মুক্তা বলেন, আমরা লক্ষ্য করেছি যে, স্বল্পোন্নত দেশের সরকারি বাণিজ্য প্রতিনিধিরা বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাদের অবস্থানের ব্যপারে জোরালো পদক্ষেপ নিচ্ছেন না।

তিনি বলেন, এ কারণে আমরা আসন্ন সম্মেলনে স্বল্পোন্নত দেশের সরকারি বাণিজ্য প্রতিনিধিদের অবস্থান ও ভূমিকা পর্যবেক্ষণ করবো।

স্বল্পোন্নত দেশের ছয় দফা দাবির কথা উল্লেখ করে জিয়াউল হক মুক্তা স্বল্পোন্নত দেশের কৃষিজাত ও অকৃষিজাত পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্যে উন্নত ও উন্নয়নশীল দেশের প্রতি আহ্বান জানান।

খউঈং@গঈ৬ এর পক্ষে তিনি স্বল্পোন্নত দেশের রুলস অব অরিজিন প্রত্যাহার এবং কারিগরি সহায়তার দাবি জানান।

ক্যাম্পেইন ফর গুড গভর্নেন্স’র সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আমাদের দাবিগুলো স্বল্পোন্নত দেশগুলোর সরকারের অবস্থানের প্রায় কাছাকাছি।

তিনি জানান, তাদের সংগঠনটি স্বল্পোন্নত দেশের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্ব দেবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় ৩২টি স্বল্পোন্নত দেশের পক্ষে জোরালো ভূমিকা রাখার জন্যে অন্যান্য স্বল্পোন্নত দেশের সুশীল সমাজের সংগঠনগুলোকে এর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবে।

সংবাদ সম্মেলনে অ্যাকশন এইড বাংলাদেশ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ডেভেলপমেন্ট ডিউ, ইনোভেটরস, ইনসিডিন, জাগ্রত যুব সংঘ-খুলনা, কর্মজীবী নারী, লোকজ, উবীনিগ এবং ভয়েস’র প্রতিনধিরা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ভয়েস’র নির্বাহী পরিচালক আহমেদ স্বপন, বিশ্ব বাণিজ্য সংস্থার শ্রমিক সংগঠনের আবুল হোসেন বক্তব্য রাখেন।