২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু এশিয়ার প্রবৃদ্ধি স্থবির করে দিতে পারে, বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমান দাঁড়াবে ৮০০ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক, এডিবি

বিশ্বব্যাংক বলেছে বার্ড ফ্লু মহামারি যদি একবছর স্থায়ী হয় তাহলে বিশ্ব অর্থনীতির ক্ষয়ক্ষতির পরিমান দাড়াবে প্রায় ৮০০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, বার্ড ফ্লু এশিয়ার প্রবৃদ্ধি শুন্যে নামিয়ে আনতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বার্ড ফ্লু দমন এবং এর ক্ষয়ক্ষতি প্রশমনে সম্ভ্যাব্য কৌশল নির্ধারণে জেনেভায় তিন দিনব্যাপী বিশেষজ্ঞ পর্যায়ের এক সম্মেলনে বিশ্বব্যাংক ক্ষয়ক্ষতির এ পরিমান নির্ধারণ করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, বার্ড ফ্লু দমন সম্ভব না হলে লাখ লাখ লোকের মৃত্যু হতে পারে।

অন্যদিকে এডিবি তার এক রিপোর্টে জানিয়েছে বার্ড ফ্লু মহামারি বিশ্ব অথর্নীতিতে দারূন নেতিবাচক প্রভাব ফেলবে এবং এর ফলে বিশ্ব বানিজ্য ১৪ শতাংশ হ্রাসের সম্ভাবনা রয়েছে।

রিপোর্টে বলা হয়, বার্ড ফ্লু মহামারির আরো অনেক প্রভাব রয়েছে যা এখনো জানা সম্ভব হয়নি।

এডিবির রিপোর্টে এ মহামারীর তিনটি প্রধান ক্ষতিকারক দিক উল্লেখ করা হয়। এগুলো হল: মহামারির দীর্ঘস্থায়ীত্ব, এর ফলে ক্রেতা এবং বিনিয়োগকারীদের মানসিক প্রতিক্রিয়া এবং সরবরাহে তার প্রভাব।

এডিবির রিপোর্টে বলা হয়, ২০০৩ সালে সার্স মহামারীর সময়ও মানসিক ভীতি অর্থনীতিতে দারূণ নেতিবাচক প্রভাব ফেলেছিলো। সার্সের মতো বার্ড ফ্লুও মানুষের এবং অর্থনীতির দুটোরই ক্ষতি করতে পারে।

জেনেভায় বিশ্বব্যাংকের ওই রিপোর্টে আরো বলা হয়, বার্ড ফ্লু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই এক থেকে দুই লাখ লোক নিহত হতে পারে এবং প্রায় দুইশ’ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে।

বিশ্ব ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জিমি এডামস বলেন, বিশ্ব বানিজ্যে এ মহামারি তীব্র প্রভাব ফেলবে। বিশেষ করে পর্যটন এবং কৃষিক্ষেত্রে বার্ড ফ্লু খুবই ক্ষতিকারক প্রভাব ফেলবে।

বিশ্বব্যাংকের এ সম্মেলনে বার্ড ফ্লু দমনে এক বিলিয়ন ডলারের প্রাকেজ ঘোষণা করা হয়।

রিপোর্টে বলা হয়, বার্ড ফ্লু এশিয়ার কয়েকটি দেশে ভয়াবহ ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। সিঙ্গাপুর, হংকং, চীন, ভিয়েতনাম এর মধ্যে উল্লেখযোগ্য। বার্ড ফ্লুর ফলে সিঙ্গাপুরের বানিজ্য প্রায় ১১ বিলিয়ন বা জিডিপির ১০ শতাংশ, হংকং এবং জিনের প্রবৃদ্ধির ৯ শতাংশ ক্ষয়ক্ষতি হবে। এছাড়া মালয়শিয়া এবং থাইল্যান্ডেও বার্ড ফ্লু ক্ষতিকারক প্রভাব ফেরবে। এছাড়াও বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চলের মানুষের মানসিকতায় যে প্রভাব ফেলবে তার ফলেও প্রায় দুইশ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি বয়ে আনবে।

রিপোর্টে বার্ড ফ্লু দমনে বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান প্রদান এবং পারষ্পরিক সহযোগিতার কথা বলা হয়।