২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এলপি গ্যাসের তীব্র সংকট

চাঁপাইনবাবগঞ্জে রোববার থেকে কোন এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। এর ফলে গ্যাসের উপর নির্ভরশীল মানুষ দারুন সংকটের মধ্যে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মেঘনা ও বসুন্ধরা এলপি গ্যাস ডিলার আলতাফ এণ্ড সন্স এর পক্ষ থেকে জানানো হয়, ১০/১২ দিন থেকে তাদের কাছে কোন গ্যাস নেই। ডিপোতেও গ্যাস নেই।

যমুনা ও বসুন্ধরা গ্যাস ডিলার রইস উদ্দিন বিডিনিউজকে জানান, পাঁচ/ছয় দিন থেকে তাদের কাছে কোন গ্যাস নেই।

তিনি আরও জানান, শিগগিরই গ্যাসের দাম আরো বাড়বে। ডিপোতেই গ্যাসের দাম নির্ধারণ করা হবে সাতশ’ টাকা। চড়া দামে গ্যাস বিক্রি করতে গিয়ে আমাদের সাথে গ্রাহকদের প্রতিদিন বাক বিতণ্ডা হবে।

এলাকাবাসী অভিযোগে জানায়, ডিলারদের কাছে এখনও কিছু গ্যাস মজুদ আছে। দাম বৃদ্ধির সংবাদ পেয়ে তারা সাধারণ মানুষের কাছে গ্যাস বিক্রি করছে না। কিন্তু সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ ভিআইপি ব্যক্তিরা ঠিকই গ্যাস পাচ্ছে।