বিভিন্ন কোম্পানির একই ওষুধের মূল্যবৃদ্ধিতে ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
একই ধরনের ওষুধের দাম সমান করার নামে দেশের ২০টি ওষুধ কোম্পানি তাদের বেশ কিছু ওষুধের মূল্যবৃদ্ধি করায় রোববার পোস্ট গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিডিএ) নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানিয়েছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শহিদুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. রকিবুল ইসলাম লিটু এক বিবৃতিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এসব ওষুধের দাম কমানোর আহ্বান জানান।
তারা বলেন, অন্যথায় প্রতিবেশী দেশ ভারত থেকে আসা স্বল্প মূল্যের ওষুধ স্থানীয় বাজার দখল করে নেবে এবং তাতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।
