হজ্বযাত্রীদের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০০৬ সালের হজ্বযাত্রীদের সুবিধার্থে টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে ইচ্ছুক যাত্রীদের ১৬ অক্টোবরের মধ্যে এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ অক্টোবরের মধ্যে টাকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগ্রহী হজ্বযাত্রীদের সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, পূবালী, ইসলামি, কৃষি, আল আরাফাহ, ওরিয়েন্টাল, সিটি, রাজশাহী কৃষি উন্নয়ন ও ঢাকা ব্যাংক অথবা ঢাকা হজ্ব অফিস থেকে ফরম সংগ্রহ করে ১৬ অক্টোবরের মধ্যে সঠিকভাবে পূরণ করে স্ব স্ব জেলা প্রশাসকের অফিসে দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল জেলা প্রশাসক ১৮ অক্টোবরের মধ্যে ঢাকা হজ্ব অফিসে ফরমগুলো প্রেরণ করবেন। জেলা প্রশাসকরা ওই তালিকা পুলিশ ছাড়পত্র এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার/ সুপার এবং জেলা মেডিকেল বোর্ড প্রধানের কাছে পাঠাবেন।
