আন্তর্জাতিক সিভিল সোসাইটি ফোরাম ২০০৫ ঢাকায় ৩-৫ অক্টোবর
আগামী ৩ অক্টোবর থেকে ঢাকায় তিন দিনব্যাপি বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সংরক্ষনে ‘প্রাক হংকং আন্তর্জাতিক সিভিল সোসাইটি ফোরাম ২০০৫’ অনুষ্ঠিত হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের ড. জাফরুল্লাহ চৌধুরী এবং সিপিডি’র গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান।
স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সংরক্ষনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সচেতন সিভিল সোসাইটি সংগঠন, নেটওয়ার্ক, বিশেষ স্বার্থ ও অ্যাডভোকেসি সংগঠনগুলো এলডিসি ফোরামকে একটি প্লাটফরম হিসেবে ব্যবহার করার সুয়োগ পাবে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় জাম্বিয়ার স্থায়ী সদস্য লাভ মতেসা, ইউএনডিপি’র সিনিয়র অ্যাডভাইজার ড. ডেভিড লুক, থার্ড ওয়ার্ল্ড নেটওর্য়াক পরিচালক মার্টিন খোর একর্ডের কান্ট্রি কো অর্ডিনেটর সোফি হাভিয়ারিমানা এবং ড. সোথি রাকাগান ফোরামের বিভিন্ন সেশন বক্তব্য দেন।
ফোরাম থেকে হংকং এজেন্ডার ওপর সিভিল সোসাইটির পক্ষ থেকে স্বল্পোন্নত দেশের দৃষ্টিকোন থেকে বিভিন্ন ইস্যু সম্বলিত ঢাকা ঘোষণা প্রকাশিত হবে।
বাংলাদেশ ছাড়াই ২৬টি দেশের ৪৯ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছে। স্বল্পোন্নত দেশের বাইরেরও বেশ কয়েকজন প্রতিনিধি থাকছেন।
দোহা উন্নয়ন রাউন্ড, কৃষি, অকৃষিজ বাজার সুবিধা, গ্যাটস, ট্রিপস, ট্রেড ফ্যাসিলিটেশন এবং অন্যান্য ইস্যু যেমন সাহায্য, অর্থায়ন এবং ঋণ ইত্যাদি স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ বিষয়ে ১০টি সেশনে ফোরামে আলোচনা হবে।
সিপিডি নেতৃত্বে অ্যাকশন এইড, অক্সফাম, এনডা, ইইউ-এলডিসি নেটওয়ার্ক, সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রেড অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট এবং সাউদার্ন অ্যান্ড ইস্টার্ণ আফ্রিকান ট্রেড ইনফরমেশন অ্যান্ড নেগোশিয়েশন ইন্সটিটিউট যৌথভাবে ফোরাম আয়োজন করে। দেশের ৭টি বাণিজ্য সংগঠন এবং ২০টি এনজিও, অন্যান্য সংগঠন সম্বন্বয়ে ফারামের জাতীয় উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
