২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল গ্যাস স্টোভে ‘আস্থার গল্প’ লিখে পুরস্কার জেতার সুযোগ

‘আস্থার গল্প’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে আরএফএল গ্যাস স্টোভ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2022, 09:32 PM

Updated : 02 Aug 2022, 01:23 PM

বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাজধানীর নিকেতনে প্রাণ-আরএফএল প্রোডাকশন হাউসে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্যাস স্টোভের ব্যবসায়িক পরিচালক মো. মনিরুজ্জামান ও চিত্রনায়িকা মৌসুমী।

অনুষ্ঠানে মনিরুজ্জামান বলেন, আরএফএলের গ্যাস স্টোভের আস্থা রাখার গল্প লিখে পাঠালে থাকছে পুরস্কার জেতার সুযোগ।

তিনি বলেন, “গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা প্রদানের ফলে আরএফএল গ্যাস স্টোভ এদেশের গৃহিণীদের আস্থার পণ্যে পরিণত হয়েছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম আস্থার ঘটনা ঘটে। এ আস্থাটি হতে পারে বন্ধুর উপর, পরিবারের কোনো সদস্যদের উপর অথবা কোন পণ্যের উপর।

“আমাদের ভোক্তাদের এরকম আস্থার গল্প ছড়িয়ে দেওয়ার জন্যই এ ক্যাম্পেইন চালু করা হয়েছে। গল্পগুলো বাছাই করে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে কিচেন সল্যুশন প্যাকেজ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনটি চলবে ১৫ মে পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে আস্থার গল্প পাঠানো যাবে আরএফএল গ্যাস স্টোভের ফেইসবুক পেইজের (https://www.facebook.com/RFLGasStoves) মাধ্যমে।

অনুষ্ঠানে আরএফএফএল গ্যাস স্টোভের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।