২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বিকাশে দাম পরিশোধে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

গত কয়েক বছরের মতো এবারও রোজার মাসজুড়ে ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2022, 07:18 PM

Updated : 02 Aug 2022, 03:17 PM

গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্তোরাঁ, বেকারিসহ দেশসেরা অনলাইন ও ফেইসবুক শপে কেনাকাটায় বিকাশে মূল্য পরিশোধে মিলবে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

আগামী ৩ মে পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

অনলাইন, অফলাইন মার্চেন্ট অফার

বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও রেস্টুরেন্টসহ প্রায় ৩ হাজার আউটলেট এবং জনপ্রিয় প্রায় ৭০টি অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটা করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

এই অফারের আওতায় অনলাইন এবং অফলাইনের প্রতিটিতে একজন গ্রাহক দিনে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা ও অফার চলাকালীন প্রতিটিতে ৩০০ টাকা করে সর্বমোট ৬০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অনলাইনে কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক পেতে সর্বনিম্ন ৩০০ টাকার পেমেন্ট করতে হবে।

রিটেইল মার্চেন্ট

বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ৬ হাজারেরও বেশী এলাকার ছোট বড় দোকানে বিকাশ পেমেন্টে মিলছে ২ শতাংশ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব দোকানে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।

সুপারশপ ও বেকারি

দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোতে বিকাশ পেমেন্টে মিলছে বিকাশের কুপন। একজন গ্রাহক ন্যূনতম ১০০০ টাকার কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে প্রতিবার ১০০ টাকার কুপন পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৫ বার অর্থাৎ সর্বোচ্চ ৫০০ টাকার কুপন পেতে পারেন। কুপন ব্যবহার করতে হলে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে এবং কুপনের মেয়াদ ১৫ দিন।

 পাশাপাশি, ‍সুনির্দিষ্ট কিছু বেকারীতে কেনাকাটা করে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ, সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।