২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ২ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল ও ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 10:14 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

গত বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান ও মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মো. আমিনুর রহমান ও মো. শামসুদ্দোহা বক্তব্য রাখেন।

সম্মেলনে দুই জোনের অধীন শাখাগুলোর প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।