মাসব্যাপী শেলটেক মেলায় বুকিং প্রতি ছাড় ১০ লাখ
প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উপলক্ষে বুকিং প্রতি ১০ লাখ টাকার ছাড় দিয়ে মাসব্যাপী মেলার আয়োজন করেছে আবাসন কোম্পানি শেলটেক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেলটেক জানিয়েছে, চলমান প্রকল্পগুলোর আদ্যোপান্ত ক্রেতাদের জানাতে ১ মার্চ থেকে শুরু হওয়া ‘শেলটেক বর্ষপূর্তি আবাসন মেলা ২০২২’ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে ১২ মার্চ উদযাপন করা হবে কোম্পানির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মেলায় প্রতি বুকিংয়ে ক্রেতাদের জন্য ১০ লাখ টাকা ছাড়ের পাশাপশি রাজধানীর আকর্ষণীয় লোকেশনে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আশুলিয়া ও মানিকগঞ্জের সিঙ্গাইরে রেডি প্লট কেনারও সুযোগ থাকছে মেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে দুই ভেন্যুতে। একটি ভেন্যু শেলটেক টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫ এবং দ্বিতীয়টি শেলটেক উইন্ডফ্লাওয়ার, ৯৪০/এ, রোড-১৪, বায়তুল আমান হাউজিং, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।
শেলটেকের যাত্রা শুরু ১৯৮৮ সালে। দীর্ঘ ৩৩ বছর ধরে পেশাদারীত্ব ধরে রেখে তারা ক্রেতাদের ‘আস্থার প্রতীক’ হয়ে উঠেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
